এনসিপির কেন্দ্রীয় নেতাকে গুলি, যশোর সীমান্তে বিজিবির কড়া নজরদারি

বেনাপোল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪২) গুলি করা ব্যক্তি ও তার সহযোগীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করেছে যশোর ৪৯ বিজিবি। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবি। তল্লাশিকাজে ডগস্কোয়াডকেও কাজে লাগানো হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘এনসিপি নেতাকে গুলিবর্ষণের ঘটনার পরপরই যশোর সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবি। গুলি করা ব্যক্তি ও তাদের সহযোগীরা যাতে কোনোভাবেই বেনাপোলসহ যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এ ছাড়া সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।’

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, ‘এভাবে সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে সন্ত্রাসীদের ভারতে যাওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে।’

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এনসিপি নেতাকে গুলি করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। 

এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে তিনি কাজ করছিলেন।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, ‘মোতালেবকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছন দিকের একটি বাসার মধ্যে তাকে গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

/এএম/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি