গুরুতর অসুস্থ সাবেক এমপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪

সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আশু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তিনি আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন জানান, সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজ বাসায় আকস্মিক শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. কাজী আরিফ জানান, আশু আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং বর্তমানে জন্ডিস, কিডনি সমস্যা ও অনিয়ন্ত্রিত রক্তচাপে ভুগছেন। পরিবারের সম্মতিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি বলেন, আগে আশু ডায়রিয়াতেও আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার কারণে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় নেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য নেতাকর্মী ও সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

/এম/  
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি