যশোর-৫ আসন জোটসঙ্গীকে ছেড়ে দিলো বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৫ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে জোটসঙ্গীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। বুধবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এটি মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’—এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়া হবে।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে আসনটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় বুধবার দুপুরে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে। ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করায় বিক্ষোভ করেন তার সমর্থকরা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক