সুন্দরবনে দুই জেলেকে অপহরণ করেছে জাহাঙ্গীর বাহিনীর, মুক্তিপণ দাবি

মোংলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ২০:২১আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২০:২১

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ফের সক্রিয় হয়ে উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে রেঞ্জের টিয়ারচর সংলগ্ন কালামিয়ার ভারাণী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে দস্যুরা।

অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকার আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)।

জেলেদের মহাজন মিজান বহদ্দার জানান, শনিবার রাত ১২টার দিকে টিয়ারচরের কালামিয়ার ভারাণী এলাকায় নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এরপর তারা দুই জেলেকে নিজেদের ট্রলারে তুলে বনের গহীনে নিয়ে যায়। যাওয়ার সময় মুক্তিপণের বিষয়ে যোগাযোগের জন্য অন্য জেলেদের কাছে একটি মোবাইল নম্বর দিয়ে যায় দস্যুরা।

এই অপহরণের ঘটনায় শেলারচর এলাকার সাধারণ জেলেদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু অভিযোগ করেন, গত এক বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। জেলেরা এখন একপ্রকার দিশেহারা। দস্যুদের নির্ধারিত চাঁদার টাকা আগেভাগেই ‘বিকাশ’-এর মাধ্যমে পরিশোধ করে তারপর মাছ ধরতে হচ্ছে। চাঁদা না দিলেই ঘটছে অপহরণের ঘটনা। 

প্রসঙ্গত, গত মাসেও এই জাহাঙ্গীর বাহিনী চার জেলেকে অপহরণ করেছিল, যাদের ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আব্দুর সবুর জানান, টিয়ারচরে দুই জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন।

এদিকে, সুন্দরবনে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, কোস্টগার্ড ও নৌ-পুলিশের বিশেষ অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে