সাতক্ষীরার সব আসনে লড়বেন জাতীয় পার্টির প্রার্থীরা, পেলেন প্রতীক

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৯:৩১

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ২০ প্রার্থীর মাঝে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার তার সম্মেলনকক্ষে প্রতীক বরাদ্দ দেন। এবার সাতক্ষীরার সব আসনে লড়ছেন জাতীয় পার্টির প্রার্থীরা।

চারটি আসনে বিএনপির চার প্রার্থী ধানের শীষ, জামায়াতে ইসলামীর চার প্রার্থী দাঁড়িপাল্লা, জাতীয় পাটির চার প্রার্থী লাঙ্গল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চার প্রার্থী হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ডাব, বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোটরগাড়ি, স্বতন্ত্র প্রার্থী ফুটবল ও বাংলাদেশ মাইনরিটি জনতা পাটির প্রার্থী রকেট প্রতীক পেয়েছেন।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতের মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল করিম (হাতপাখা), জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) ও বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম (ডাব)।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির আব্দুর রউফ (ধানের শীষ), জামায়াতের আব্দুল খালেক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আশরাফুজ্জামান (লাঙ্গল), বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী (মোটরগাড়ি) ও ইসলামী আন্দোলনের রবিউল ইসলাম (হাতপাখা)।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম (ফুটবল), বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন (ধানের শীষ), জামায়াতের রবিউল বাশার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আলিপ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী (হাতপাখা) ও বিএমজেপির রুবেল হোসেন (রকেট)।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান (ধানের শীষ), জামায়াতের জিএম নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান (হাতপাখা) ও জাতীয় পার্টির আব্দুর রশিদ (লাঙ্গল)। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিভিন্ন  রাজনৈতিক দলের প্রার্থীরা ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ১৯টি বৈধ ও ১০টি বাতিল ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশনে আপিলে চার জন বৈধতা পান। ২৩ প্রার্থীর মধ্যে ২০ জানুয়ারি তিন জন প্রত্যাহার করায় ২০ জন প্রার্থী চূড়ান্ত বলে বিবেচিত হন। বুধবার দুপুর থেকে এসব প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন এবং অন্যান্য ১৩ জন। 

প্রতীক বরাদ্দের পর চারটি আসনেই প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ও ভোট চারটি আসনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বশেষ খবর

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?