যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০, প্রতিবাদে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৪২ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৪২

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হামলার প্রতিবাদে বিকালে পৌর  শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াতের নারী সদস্যরা।

উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, শনিবার দুপুরে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী দাঁড়িপাল্লার পক্ষে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী প্রচারণায় বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে যুব জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পাইপ, বাঁশ ও লোহার রড নিয়ে হামলা করেন। এতে জামায়াতের ১০ নেতাকর্মী আহত হন।

ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক বায়তুল মাল সম্পাদক মুস্তাকিম হাসান জানান, গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে আগে থেকেই বিএনপির কিছু নেতাকর্মী ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল। সেখানে জামায়াতের মহিলা কর্মী এবং তারা দাড়িপাল্লার ভোট চাইতে গেলে হামলা করা হয়। এতে মুস্তাকিম হাসান, যুব জামায়াত কর্মী জহিরুল ইসলামসহ ১৫ জন আহত হন। 

যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ

তবে বিএনপি দাবি করেছে জামায়াত কর্মীরা বুলেটপ্রুপ জ্যাকেটের মতো পোশাক পরে তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। এরপর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যশোর-২ আসনে বিএনপি প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী জানান, জামায়াত কর্মীরা বুলেটপ্রুপ জ্যাকেটের মতো পোশাক পরে প্রস্তুতি নিয়ে এসে তাদের কর্মীদের ওপর হামলা করেছেন। তারাই ঘটনার সূত্রপাত করেছেন। 

এদিকে, হামলার প্রতিবাদে বিকালে ঝিকরগাছা বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জামায়াতের নারী সদস্যরা। উপজেলা মোড়ে অবস্থিত দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঝিকরগাছা বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। 

এর আগে দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে বিক্ষোভ সমাবেশ করেন নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন আসনটির জামায়াতের প্রার্থী ডা. মোসলেউদ্দিন ফরিদ। তিনি বলেন, ‘জামায়াতের নেতাকর্মীদের দুর্বল ভাবলে ভুল করবে বিএনপি। বারবার আমার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে; এতে ভোটের পরিবেশে বিঘ্ন ঘটছে। এ ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বিএনপি। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট কেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করছে। ভয়ভীতি দেখিয়ে জামায়াতের প্রতি মানুষের এই জনস্রোত রুখে দিতে পারবে না বিএনপি। তাদের ষড়যন্ত্র, হামলা রুখে দিতে প্রস্তুত আছি আমরা।’

এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক