প্রথমবার তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর, উজ্জীবিত নেতাকর্মীরা

যশোর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১

প্রথমবারের মতো সোমবার যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের মাঠে দুপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। দলীয় প্রধানের আগমন ঘিরে যশোর-কুষ্টিয়ার সাত জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন ইচিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে যশোরে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। বেলা ২টার দিকে জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ বক্তব্য দেবেন। এ সময় যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার বিএনপির ২২ প্রার্থীকে জনসাধারণের কাছে পরিচয় করিয়ে দেবেন। সেখানে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। 

প্রথমবার দলীয় প্রধানের আগমন ঘিরে সাজ সাজ রব সমগ্র যশোরে। প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। শহর ছাড়াও জনসভাস্থলে তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বিলবোর্ডে ছেয়ে গেছে। রাজনৈতিক দলীয়প্রধানের জনসভাগুলো মূল শহরে হলেও জনদুর্ভোগ এড়াতে শহরের বাইরে আয়োজন করেছে বিএনপি। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় যেমন একদিকে অধীর আগ্রহে নেতাকর্মীরা অন্যদিকে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে সবার মাঝে।

দলীয় প্রধানের আগমনকে স্বাগত জানিয়ে কয়েকদিন দিন আনন্দ মিছিল প্রচারণা চালিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরে জনসভার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আড়ম্বরপূর্ণ আয়োজনে তারেক রহমানকে বরণে দুই লাখের বেশি নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন।

সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘তারেক রহমানের যশোরে আগমন ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার চালিয়েছেন। তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমাদের মাঝে শোক কাজ করছিল। জনগণ শোকাহত ছিলেন। কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সারা দেশ নতুনভাবে জেগে উঠেছে। নতুন প্রত্যয়, নতুন চেতনা ও নতুনভাবে উজ্জীবিত হয়েছে।’

অমিত বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। জবাবদিহিমূলক সংসদ ও সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। বৃহত্তর যশোর নিয়ে তারেক রহমানের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসা আছে। মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনও নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন। যশোরবাসীর জন্য আমাদের অনেক দাবি রয়েছে, যা লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে ভবদাহ সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, ‘সোমবারের জনসভা শুধু উপশহর মাঠেই সীমাবদ্ধ থাকবে না, এটি আশেপাশের সড়ক ছাড়াও শহরে জনসমুদ্রে পরিণত হবে। দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের পর দেশ এখন পরিবর্তনের পথে। জনগণ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জনসভায় তারেক রহমান এই অঞ্চলের রূপরেখা তুলে ধরবেন।’

তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। তার আগমন ও কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করছে। 

রবিবার বিকালে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জনসভাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। সমাবেশে আসা-যাওয়ার রাস্তা সব সময় পুলিশের নজরদারিতে থাকবে। এ ছাড়া গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আলাদাভাবে করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান