মেহেরপুরে রোগী বহনকারী গাড়িতে ডাকাতি, হামলায় আহত ৫

মেহেরপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯

অটোরিকশাযোগে রোগী নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসার পথে ডাকাত দলের কবলে পড়েছে একটি পরিবার। এ সময় ডাকাত দলের হামলায় ওই পরিবারের শিশুসহ পাঁচ জন আহত হয়েছেন। মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি এলাকায় বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের আব্দুর রশিদ (৩০), তার স্ত্রী সোহানি জামান (২৭), তাদের তিন বছরের শিশু আয়ান, স্বজন উবসন (৪০) ও অটোরিকশাচালক রাজা মিয়া (৩৭)। আহতদের মধ্যে দুজন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

আব্দুর রশিদ জানান, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রাম থেকে বুধবার রাতে স্ত্রী সোহানি জামানকে নিয়ে অটোরিকশাযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসছিলেন। পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। অটোরিকশায় থাকা সবাইকে মারধর করে স্ত্রীর কানের দুল, তাদের দুটি মোবাইল এবং নগদ কিছু টাকা নিয়ে যায়। পরে একটি বাসের যাত্রীরা তাদের দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত আব্দুর রশিদ ও অটোরিকশাচালক রাজা মিয়া বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তার স্বজনরা চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাগবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?