কম্বল বিতরণ করে ভোট চাওয়া জামায়াতের ৫ নেতা আটক

মাগুরা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭

মাগুরার মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ নামে ৫ জন মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এম বি বাকরের পক্ষে প্রচার চালাচ্ছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাতে ওই ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে কম্বল বিতরণ করছিলেন।

উপজেলা যুবদল নেতা তানভীর রহমান সোহাগ অভিযোগ করেন, কম্বল বিতরণের আড়ালে তারা মাগুরা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোশতারশেদ বিল্লাহর পক্ষে ভোট চাইছিলেন। তাদের একজনের ফেসবুক লাইভেও সরাসরি ভোট চাওয়ার দৃশ্য দেখা গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানানো হয়।

মহম্মদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে ভোট চাওয়ার অভিযোগে পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক