দোকানে মিললো ককটেল, আটক একজন

মেহেরপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০

মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনী একটি ওয়েল্ডিং দোকানে অভিযান চালিয়ে দুটি ককটেল উদ্ধার করেছে। এ সময় দোকান মালিক রিমনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। আটক রিমন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সেনাবাহিনী ক্যাম্প জানায়, নিজ দোকানে ককটেল সদৃশ বিস্ফোরক রেখে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে দোকান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিক রিমনকে আটক করে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশেই ওই ককটেল দোকানে রাখা হয়েছিল।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে দুটি ককটেল উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। আটক রিমনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: তিন আসামি রিমান্ডে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক