বিএনপি নেতার অফিসে ‘গোপন বৈঠক’ করা পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৬ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৬

সাতক্ষীরার দেবহাটায় নির্বাচনি দায়িত্ব পালনকালে পেশাগত আচরণবিধি লঙ্ঘন করে রাজনৈতিক নেতার কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম আকিদুল ইসলাম। তিনি পুলিশের এএসআই হিসেবে সাতক্ষীরা কোর্টে কর্মরত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নির্বাচনি মালামালসহ শিমুলিয়া কেন্দ্রে পৌঁছান এএসআই আকিদুল ও তার সঙ্গীয় ফোর্স। বিকালে তিনি কেন্দ্র ছেড়ে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর ব্যক্তিগত কার্যালয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কার্যালয়ের থাই গ্লাসের দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ বিএনপি নেতাদের সঙ্গে ‘গোপন শলাপরামর্শ’ করেন তিনি।

নির্বাচনি ডিউটিতে থাকাকালে একজন পুলিশ সদস্যের এভাবে রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসিকে জানান।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রত্যাহার করা হয়।

দেবহাটা থানার ওসি জাকির হোসেন জানান, নির্বাচন চলাকালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া মাত্রই এএসআই আকিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে অন্য একজনকে ওই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

দেবহাটার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মিলন সাহা বলেন, বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনি পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক এবং আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় বিভাগীয় তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক