মেহেরপুরে দুই স্থানে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ

মেহেরপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০

মেহেরপুরের মুজিবনগর জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এই দুই দলের কর্মী-সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হন। দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা দুটি ঘটে। জয়পুর গ্রামে আহতরা হলেন- বিএনপি সর্মথক আশাদুল ও জামায়াত সর্মথক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ। তারা হলেন- শহিদুল ও আশরাফ হোসেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রধানকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের দুই সমর্থককে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি সমর্থকরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‍্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন