কুষ্টিয়ায় তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৫টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৬টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী রেজা আহাম্মেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের মো. বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার হাজার ৬৮২ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫০৪ জন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ১৭১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াতের আব্দুল গফুর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯২ হাজার ৮৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট। এখানে ভোটার ৪ লাখ ৭৮ হাজার একজন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬৪৩ জন।

কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের ১৫৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট পেয়েছেন। 
এই আসনে মোট ভোটার ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন।

/এএম/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের