খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, পরে ভাঙচুর

খুলনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০

১৮ মাস পর খুলনায় দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এ সময় জয় বাংলা স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর ও অপসারণ করেছেন।

রবিবার দুপুরে খুলনা সদর থানার শহীদ হাদিস পার্কের সামনে শঙ্খ মার্কেটে সংগঠনটির মহানগর ও জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। আজ দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা খুলে অফিসের দোতলায় ওঠেন। তারা দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। শেখ হাসিনার ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

প্রত্যক্ষদর্শী কয়েকজন দোকানি জানিয়েছেন, কার্যালয় ত্যাগ করার সময় আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা স্থানীয় দোকানদের বলে যান খুব শিগগির অফিসের উন্নয়নকাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম চালু করা হবে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরের দিকে কিছু লোকজন আওয়ামী লীগ অফিসের তালা খুলে শীর্ষ নেতাদের ছবি টানান ও পুষ্পমাল্য অর্পণ করেন। খবর পেয়ে সন্ধ্যায় ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর ও অপসারণ করেন। আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওসব নেতাকর্মীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান