সাতক্ষীরায় ‘জয় বাংলা‘ স্লোগান দিয়ে শহীদ মিনারে ফুল দিলেন যুবলীগের নেতারা

সাতক্ষীরা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬

সাতক্ষীরার কলারোয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে ফুলের তোড়া দেওয়া হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (বরখাস্ত) ডালিম হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য আব্দুল্লাহসহ অন্যরা ওই পুষ্পমাল্য অর্পণ করেন।

বিষয়টি ছবিসহ ফেসবুকে পোস্টও করেছেন যুবলীগ নেতা চেয়ারম্যান ডালিম হোসেন নিজেই। তিনি সেখানে উল্লেখ করেন, দীর্ঘ ১৯ মাস পর গয়ড়া বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে সব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।

অনুরূপভাবে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিও সম্প্রতি বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির সাধারণ নেতাকর্মীর মাঝে। তাদের পাশাপাশি সাধারণ মানুষও এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা