কালীগঞ্জে রাশেদ খানের অফিসে সংঘর্ষের ঘটনায় মামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫ 

ঝিনাইদহ প্রতিনিধি  
০১ মার্চ ২০২৬, ০২:৪৫ আপডেট : ০১ মার্চ ২০২৬, ০২:৪৫

ঝিনাইদহের কালীগঞ্জে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের অফিসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কালীগঞ্জ থানার এএসআই জাহিদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরদিন শনিবার বিভিন্ন সময়ে পৃথক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করে।

আটককৃতরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম, খামারাইল গ্রামের মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আলী মন্ডল ও পলাশ মন্ডল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তকিবুর রহমান জানান, কালীগঞ্জ থানার সামনে রাশেদ খানের কার্যালয়ে বিএনপির একটি সভা চলাকালে দলের কর্মীদের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের অফিসে আয়োজিত সভায় দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে পুলিশের ওপর হামলা চালায়। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

/এসটি/ 
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক