বিয়ে বাড়িতে শোকের ছায়া, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৬, ১১:২৫ আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১১:২৫

বাড়িতে চলছে বিয়ের আয়োজন। আনন্দ-উৎসবের সেই ঘরে হঠাৎ নেমে এলো শোকের ছায়া। গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কনের মা দীপিকা সানা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঘুঘুমারি গ্রামে এ ঘটনা। দীপিকা স্থানীয় কৃষক দেবাশীষ সানার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপিকা দুপুরের দিকে গরুর দুধ দোহাতে গোয়ালঘরে যান। ধারণা করা হচ্ছে, সেখানে থাকা বৈদ্যুতিক লাইনে ক্রুটি ছিল। সেটির সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে পড়ে ছিলেন। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে দেখতে পান তিনি মারা গেছেন।

স্থানীয় সমাজকর্মী কৃষ্ণ ব্যানার্জী বলেন, বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এমন সময়ে এ দুর্ঘটনা পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে।

পারিবারিক সূত্র জানায়, দীপিকা ও দেবাশীষ দম্পতির তিন সন্তান অভীক, অর্পিতা ও অর্ণব (৯)। দ্বিতীয় সন্তান অর্পিতার বিয়ে ঠিক হয়েছিল। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। গতকাল ছিল গায়েহলুদের অনুষ্ঠান। বুধবার বিয়ের কথা ছিল। সেই বাড়িতে এমন ঘটনায় সবাই শোকাহত।

খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানান।

আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক