বিএনপির দুই পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ১৬:০৮আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:০৮

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই পক্ষ ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা রোড সংলগ্ন লেগুনা স্ট্যান্ড এলাকায় এ নির্দেশনা জারি করা হয়। রবিবার (৮ মার্চ) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নির্দেশনা জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ওই মাঠে ইফতার মাহফিলের আয়োজন করার উদ্যোগ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির বিদ্রোহী প্রার্থী দলের বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম ফিরোজ। একই দিন ওই স্থানে ইফতার মাহফিলের ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী রাশেদ খান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শুরু করেন তিনি। পরে পুলিশ মাহফিলস্থলে এসে নেতাকর্মীদের সরিয়ে দেন।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‌বেগম খালেদা জিয়া কেবল ধানের শীষের প্রার্থীর নেত্রী না। তিনি দেশের আপামর জনগণের নেত্রী। আমরা খালেদা জিয়ার নেতৃত্বে দুর্দিনে রাজপথে লড়াই করেছি। আজ অন্য দল থেকে উড়ে এসে ধানের শীষ প্রতীক নিয়ে বড় বিএনপি হয়ে গেছে অনেকে। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‌‘অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে মাইকিং করার পর প্যান্ডেল খুলে ফেলা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কেউ নেই।’ 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ‘একই স্থানে দুই পক্ষের ইফতার মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। পরে মাইকিং করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।’

 

/এএম/ 
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত