যশোরে আগুনে পুড়ে গেছে কুটির শিল্পের ১৩ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি

যশোর প্রতিনিধি 
১২ মার্চ ২০২৬, ১৬:৩৩আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:৩৩

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১৩টি কুটির শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকার কাঠপট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঠপট্টিতে থাকা কুটির শিল্পের অন্তত ১৩টি ঘর এবং তিনটি চা ও মুদি দোকান আগুনে পুড়ে যায়। গভীর রাতে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খুলনা থেকে আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

ফায়ার সার্ভিসের নওয়াপাড়া স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। নিরাপত্তার স্বার্থে পুরো বাজার এলাকার বিদ্যুৎ-সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট কিংবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।’

আগুনে ডিজাইন মেশিন, মোটর, বিভিন্ন ধরনের কাঠ, দরজা, ড্রেসিং টেবিল, পালঙ্ক, খাট, সোফা, ফ্রেমসহ কাঠের তৈরি নানা আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে বিপুল কাঠ ও দামি আসবাব মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া বৃহস্পতিবার সকালে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান।

/এএম/ 
সম্পর্কিত
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি