‘মদ্যপ অবস্থায়’ এমপিকে গালিগালাজ, যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি 
২৪ মার্চ ২০২৬, ১৬:২১ আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৬:২১

যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য মো. মোক্তার আলীকে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কেশবপুর শহর থেকে ‘মদ্যপ অবস্থায়’ আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার যুবকের নাম নাঈম হোসেন (৩৭)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চান শরীফের ছেলে। গ্রেফতারের সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে সড়কের পাশে গাড়ি রেখে ওষুধ কিনছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলী। তখন সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন নাঈম হোসেন নামের ওই যুবক। সংসদ সদস্য ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র ওই যুবক ‘মদ্যপ অবস্থায়’ তাকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন যুবক। পরে সংসদ সদস্যের অনুসারীরা শহরের জামে মসজিদ এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তার গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আটক করে থানায় নেওয়া হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘মদ্যপ অবস্থায় ওই যুবককে আটক করা হয়। পরে গাড়িতেও মাদক পাওয়া যায়। এ ঘটনায় মামলা দিয়ে মঙ্গলবার সকালে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক