তেল না পেয়ে সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ২৩:২০আপডেট : ২৭ মার্চ ২০২৬, ২৩:২০

সাতক্ষীরা সদরে পেট্রল পাম্পে তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকজন মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজন। 

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের লস্কর পেট্রল পাম্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে সাতক্ষীরার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লস্কর পেট্রল পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না এমন অভিযোগে মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পাম্পের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ দিয়ে অবরোধ সৃষ্টি করেন। চালকদের দাবি, পাম্প মালিকরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে বঞ্চিত করে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রি করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গতকাল রাতে কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে একই অভিযোগে সড়ক অবরোধ করা হয়েছিল। দফায় দফায় এ অবরোধের ফলে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘উত্তেজিত একদল মোটরসাইকেল চালক তেল না পেয়ে পাম্পের সামনের সড়কে অগ্নিসংযোগ করে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাকি হয়।’

/এএম/ 
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী