বজ্রাঘাতে ৪ কৃষকের মৃত্যু

ঝিনাইদহ, নওগাঁ ও মাগুরা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ২০:১৮ আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২০:১৮

ঝিনাইদহের শৈলকুপা, নওগাঁর পত্নীতলা ও মাগুরার শ্রীপুর উপজেলায় বজ্রাঘাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রাঘাতে সমীর বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার জন কৃষক। শনিবার দুপুর ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। মৃত সমীর ওই গ্রামের সুশীল বিশ্বাস ও অপু ওই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সমীর বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন অপু বিশ্বাসসহ কয়েকজন। হঠাৎ বজ্রাঘাত হলে তারা গুরুতর আহত হন। উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমীর বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এহেতাম শহীদ বলেন, ‘দুপুরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমীর ও অপু মারা যান।’ শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

নওগাঁ প্রতিনিধি জানান, পত্নীতলায় বজ্রাঘাতে আশরাফ আলী (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার জন কৃষক আহত হয়েছেন। সকালে মাঠে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়। নিহত আশরাফ উপজেলার ১১ নম্বর শিহাড়া ইউনিয়নের শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে আশরাফসহ একই গ্রামের আরও পাঁচ জন কৃষক গম কাটতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর হঠাৎ বজ্রাঘাত হলে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আশরাফের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‌‘মাঠে গম কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত চার জন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মাগুরা প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলার ইছাপুরে বজ্রাঘাতে সুরুজ মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে ইছাপুরের মাঠে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, সকালে ওই কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রাঘাতে আহত হন। অন্য কৃষকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

/এএম/ 
সম্পর্কিত
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
নাটোরে সড়ক দুর্ঘটনায় ১০ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর