মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

যশোর প্রতিনিধি 
০২ এপ্রিল ২০২৬, ১৮:৫৪ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৮:৫৪

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুই কনস্টেবল আহত হয়েছেন। গ্রেফতারের পর মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে একদল লোক। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওই আসামিকে আবার গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলীসহ তিন পুলিশ সদস্য বুধবার রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রামে আসামি ধরতে যান। ওই গ্রামের আমিনুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে এলাকার একদল লোক মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহ আহত হন। এর মধ্যে শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

আহত শহিদুল ইসলাম বলেন, ‘গ্রেফতারের পর আসামিকে নিয়ে আসার সময় একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। আমার বুকে আঘাত করা হয় এবং হাতের একটি আঙুলও আঘাতপ্রাপ্ত হয়। আহত হওয়ার পরে লোকজন আমার কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়।’

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘হিজলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতার করার পর মসজিদে মাইকিং করে মিথ্যা তথ্য প্রচার করা হয়। বলা হয় ওই আসামিকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। এই খবর শুনে একদল লোক একত্রিত হয়ে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় একদল লোক। আজ বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হবে। তদন্তের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক