‘কুষ্টিয়ায় পীর হত্যার সঙ্গে জামায়াতের নেতাকর্মীরা জড়িত নয়’

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগককে কেন্দ্র করে দরবার প্রধান ‘পীর’ আব্দুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছে দলটি। বুধবার (১৫এপ্রিল) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া শহর জামায়াতের কার্যালয়ে দলের দৌলতপুর শাখা একটি সংবাদ সম্মেলন করে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জামাতের আমির মাওলানা বেলাল উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ খাজা আহমেদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। খাজা আহমেদ এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করছেন। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে মামলার আসামি করিয়েছে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, জামায়াত যেকোনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিরোধী। আব্দুর রহমানকে যেভাবে  হত্যা করা হয়েছে জামায়াত তার প্রতিবাদ জানায়। ঘটনার সঙ্গে জামায়াত জড়িত নয় বরং হামলার সময়কার ভিডিও ফুটেজে বিএনপির স্থানীয় নেতাদের কয়েকজনকে দেখা গেছে। জামায়াত ইসলামী এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের মামলার আওতায় আনার দাবি জানায়।

ফ্যাসিবাদ আমলে একইভাবে দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হতো উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, এই ধারা ২৪ পরবর্তী বাংলাদেশের মানুষ মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত দরবার শরিফে বিক্ষুব্ধ কিছু মানুষ ধর্ম অবমাননার অভিযোগককে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দরবার প্রধান আব্দুর রহমান নিহত হন। এ ঘটনায় সোমবার রাত ১০টার দিকে নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহমেদকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয় আরও ১৮০ থেকে ২০০ জনকে।

পীর আব্দুর রহমান ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক