কুষ্টিয়ায় এসে বিয়ে করলেন চীনা যুবক, বললেন ‘স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই’

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ১৮:১৮ আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:১৮

প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন চেন বাও মিং (২৪) নামের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বছরের সম্পর্ককে পরিণতি দিতে স্থানীয় তরুণী তাসলিমা খাতুনের (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের প্রায় বছর খানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। দীর্ঘ এক বছর অনলাইনে আলাপচারিতার মাধ্যমে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। পরিবারের সম্মতি নিয়েই ২০ এপ্রিল বাংলাদেশে পৌঁছান। এরপর কুষ্টিয়া আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন।

এদিকে, বিদেশি জামাই আসার খবর ছড়িয়ে পড়ায় চীনা ওই যুবককে দেখতে তাসলিমার বাড়িতে ভিড় করে উৎসুক জনতা। 

তাসলিমা খাতুন বলেন, ‘আমাদের উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এই বিয়েতে আমি খুব খুশি। সবার কাছে দোয়া চাচ্ছি।’

চেন বাও মিং বলেন, ‘আমি তাকে ভালোবাসি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমি তাদের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। কারণ তার পরিবার বন্ধুত্বপূর্ণ। কাগজপত্র প্রস্তুত করে স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।’

/এএম/ 
সম্পর্কিত
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
চীনে কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক