সাবিরা সুলতানার ৫ কোটি টাকার সম্পদ, মৎস্য খাত থেকে আয় ৩ লাখ

জাহিদ হাসান, যশোর
২৬ এপ্রিল ২০২৬, ২৩:২৭ আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২৩:২৭

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সাবিরা সুলতানা স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদের মালিক। সর্বশেষ আয়কর রিটার্ন অনুযায়ী, তার বছরে আয় ১৫ লাখ ৮ হাজার ৪৫০ টাকা। সংরক্ষিত আসনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন।

৪৯ বছর বয়সী এই প্রার্থী হলফনামায় পেশা লিখেছেন ‘গৃহিণী, ব্যবসা ও সমাজসেবা’। শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। বর্তমানে তার বিরুদ্ধে তিনটি মামলা আছে। এর আগে আটটি মামলা থেকে খালাস পেয়েছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, সাবিরা সুলতানার বার্ষিক আয় ৬ লাখ ৭৭ হাজার ১৭৯ টাকা। এর মধ্যে কৃষি ও মৎস্য খাত থেকে ২ লাখ ৯১ হাজার ৫০০ টাকা, বাড়িসহ স্থাবর সম্পত্তির ভাড়া থেকে ১ লাখ ২০ হাজার টাকা, ব্যবসা থেকে ২ লাখ ৫৮ হাজার ৭৬৫ টাকা এবং শেয়ার, সঞ্চয় বা ব্যাংক আমানত থেকে ৬ হাজার ৯১৪ টাকা। তবে সর্বশেষ আয়কর রিটার্নে তিনি আয় দেখিয়েছেন ১৫ লাখ ৮ হাজার ৪৫০ টাকা। 

হলফনামা অনুসারে, অস্থাবর সম্পদের অর্জনমূল্য ১ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ২৫৭ টাকা। তবে বর্তমান মূল্যমান আড়াই কোটি টাকা উল্লেখ করেছেন তিনি। সম্পদের মধ্যে নগদ অর্থ ৭ লাখ ৮০ হাজার টাকা। পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ৪ লাখ ৬৪ হাজার ৯৮২ টাকা। শেয়ার আছে ৮ লাখ টাকার, যার বর্তমান মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা। আর অংশীদারি ব্যবসা আছে ১ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৮৯৫ টাকার। তার কাছে ৩০ ভরি স্বর্ণ আছে, যার অর্জনকালীন মূল্য ৫০ হাজার টাকা। এর বাইরে ৩০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ২০ হাজার টাকার আসবাব আছে। স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৫৭০ টাকা। এর মধ্যে ৩২ লাখ ৭১ হাজার ২৮২ টাকা মূল্যের ৩৭১ দশমিক ৫০ শতক কৃষিজমি, ৫২ লাখ ৬৭ হাজার ৯৪৫ টাকা মূল্যের ৩০৭ দশমিক ৫১ শতক অকৃষি জমি, ৪৫ লাখ টাকা মূল্যের ভবন এবং ২৮ লাখ ৮৯ হাজার ৮৫০ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে। এসব সম্পদের বর্তমান আনুমানিক মূল্য আড়াই কোটি।

সাবিরা সুলতানা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তিনি যে হলফনামা দিয়েছিলেন, তার সঙ্গে এবারের দেওয়া হলফনামায় তথ্য একই রয়েছে। সরাসরি আসনের নির্বাচনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদের কাছে হেরেছিলেন। এবার সংরক্ষিত আসন থেকে প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিচ্ছে বিএনপি। সাবিরার স্বামী ছিলেন যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম। ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর খুন হন। স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন। ২০১৪ সালে বড় ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পাশাপাশি ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি।

/এএম/ 
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক