ছেলেকে হামের টিকা দিতে নেওয়ার পথে মায়ের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ০০:০১ আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০১

কুষ্টিয়ার মিরপুরে ছেলেকে হামের টিকা দিতে নেওয়ার পথে ভ্যান থেকে পড়ে নার্গিস খাতুন (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের ভুড়াপাড়া কলেজের পাশে ভ্যান থেকে পড়ে আহত হন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত নার্গিস খাতুন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। আশরাফুল ইসলাম বলেন, ‘সকালে নার্গিস ছেলেকে হামের টিকা দিতে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর খবর পাই ভ্যান থেকে পড়ে আহত হয়েছে। প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখান থেকে একটি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার মৃত্যু হয়।’

ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ভ্যান থেকে পড়ে গুরুতর আহত ওই নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

/এএম/ 
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক