যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।
এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান। তিনি বলেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদকে গ্রেফতার করেছে। রাতে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও মামলা আছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।
পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।








