করিম-শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জন উদ্ধার

খুলনা প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১৮:৪১আপডেট : ১৭ মে ২০২৬, ১৮:৪১

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু করিম-শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। তাদের কাছে থাকা অস্ত্র ও গুলি এবং জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৭ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিমাঞ্চল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার রবিউল শেখ (৩০) ও মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)।

কোস্টগার্ড জানায়, আটক দুজন সুন্দরবনের বনদস্যু করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। তাদের মধ্যে রাজন শরীফ বাহিনীটির সেকেন্ড ইন কমান্ড এবং দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জাহাজ তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, করিম-শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ ভোর ৪টায় ওই এলাকায় অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক ও ২৪টি কার্তুজসহ ওই দুই দস্যুকে আটক করা হয়। তাদের কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র-কার্তুজ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/ 
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ