এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫

মাগুরা প্রতিনিধি 
২৩ মে ২০২৬, ২০:৪৩ আপডেট : ২৩ মে ২০২৬, ২০:৪৩

এবার মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো- মো. সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯), মো. হুসাইন (২০)। তারা সবাই শ্রীপুর থানার বাসিন্দা। তাদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সৌরভ। গত ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর ট্যাম্পু স্ট্যান্ড এলাকা থেকে ছাত্রীকে তুলে নিয়ে যায় সৌরভ ও তার সহযোগীরা। পরে উপজেলার খড়িচাইল গ্রামে কলাবাগানে নিয়ে সৌরভ ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। ঘটনার কথা কাউকে জানালে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে জিম্মি রাখা হয়। এতদিন ভয়ে ছাত্রী ও তার পরিবার বিষয়টি গোপন রাখে। গত ১৯ মে ফেসবুকে ধর্ষণের সেই ভিডিও ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২২ মে শ্রীপুর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা করেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক