সাড়া দিচ্ছে না বিএসএফ, ২৯ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় ১২ জন

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১০:২৫ আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখার কাছে ক্ষেতের আলে রাত কাটলো পুশইনের চেষ্টার শিকার ১২ নারী-শিশু ও পুরুষের। ২৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের বিষয়ে কোনও সুরাহা হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কয়েক দফায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাতে সাড়া দেয়নি।

এ বিষয়ে শনিবার (১৩ জুন) সকালে বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বলেন, শূন্যরেখার ভারতীয় ৫০ গজের মধ্যে ওই ১২ জন পাটক্ষেতের আলে এখনও বসে আছেন। সেখানেই তাদের রাত কেটেছে। আজ পতাকা বৈঠকের সময় নির্ধারণ করা আছে। দেখা যাক কী হয়। শুক্রবারও দুই বার পতাকা বৈঠকের সময় নির্ধারিত ছিল। তবে তাতে কোনও সাড়া দেয়নি বিএসএফ।

বিজিবি বলছে, সীমান্তে সতর্ক অবস্থানে আছেন তাদের সদস্যরা। সেখানে বাংলাদেশ প্রান্তে মাথাভাঙ্গা নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারাও পুশইন ঠেকাতে সহযোগিতা করছেন।

গতকাল ভোর ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে বিএসএফ। তবে সে চেষ্টা প্রতিহত করেন বিজিবি ও স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা নীল চাঁদ বলেন, দুই দেশের সীমান্ত পিলার ১৪৮/৩ এস। এই পিলার থেকে ভারতীয় ৫০ গজের মধ্যে একটি পাটক্ষেতের আলে শিমুলগাছের তলায় বসে আছেন ১২ জন। রোদে পুড়ে তারা ক্লান্ত। নারীরা কাঁদছেন, শিশুরা প্রচণ্ড ক্ষুধার্ত। এর মধ্যে ১০ মাস থেকে ৪ বছরের শিশু আছে। এক নারী অন্তঃসত্ত্বা। তিনি কৌশলে কিছু বিস্কুট, পাউরুটি, দুধ, কলা ও পানি তাদের কাছে দিয়ে এসেছেন। রাতেও খাবারের ব্যবস্থা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক