মামলা করার দুই ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ০৯:৪৫ আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:৪৫

যশোরের শার্শা থানায় করা একটি ধর্ষণ মামলার তিন আসামিকে মাত্র দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার এক নারী শার্শা থানায় পাঁচ জনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ জুন দিবাগত রাতে তিনি প্রাকৃতিক কাজে বের হলে কয়েকজন ব্যক্তি তাকে তুলে ঘরে নিয়ে যায়।

পরে এক আসামি ধর্ষণ করে এবং অন্য আসামিরা ভয়ভীতি দেখিয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

মামলার পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা থানার ওসির নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলমসহ একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলো— হাসিব আল হাসান, আব্দুর রহমান ওরফে ইমন ও মেহেদী হাসান টুটুল। তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

শার্শা থানা ওসি মারুফ হোসেন জানান, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক