আর্জেন্টিনাভক্ত ছাত্রদল নেতাকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ

যশোর প্রতিনিধি 
১৬ জুন ২০২৬, ২৩:৪৭ আপডেট : ১৬ জুন ২০২৬, ২৩:৪৭

এআই ব্যবহার করে যশোরের কেশবপুরে এক আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি বানিয়ে ফেসবুকে প্রচার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আর্জেন্টিনার ওই সমর্থক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গতকাল সোমবার কেশবপুর থানায় অভিযোগটি করেন কেশবপুরের সদর ইউনিয়নের মূল গ্রামের অহিদুর রহমান অন্তু। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগে থেকে জানা যায়, এআইয়ের মাধ্যমে অহিদুরের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে দলটির সমর্থক বানানোর চেষ্টা চালানো হয়েছে। ফেসবুকে ‘রাসেল বাবু’ নামে একটি পেজ থেকে ধারাবাহিকভাবে এমন ছবি ছাড়া হয়েছে।

অহিদুর রহমান জানান, তিনি আর্জেন্টিনার পাঁড় ভক্ত। অথচ তাকে ব্রাজিলের সমর্থক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তিনি অপমানিত বোধ করছেন। সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হয়েছেন। বিষয়টি তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। এ ঘটনার জন্য জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। 

এ বিষয়ে অভিযুক্ত রাসেল বাবু বলেন, ‘এটিকে এত জটিলভাবে নেওয়ার কিছু নেই। অহিদুর রহমান সম্পর্কে আমার মামা। আমি ব্রাজিলের কঠিন সমর্থক। তবে থানায় অভিযোগের বিষয়টি ভালো হয়নি তার।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ‌‘অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে বিবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক