ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনস্টেবল নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ১৭:০৯আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৮:০৬

ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনস্টেবল নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভিতর নিজের ‌রাইফেলের গুলিতে সোলাইমান হোসেন (২৫) নামের এক কনস্টেবল নিহত হয়েছে। সোমবার দুপুর পৌনে ২টার দিকে সেন্ট্রি ডিউটি করার সময় এই ঘটনা ঘটে। সোলাইমান হোসেনের কং নং ৯৪৯। তিনি গত ২৯ ফেব্রুয়ারি কোটচাঁদপুর থানায় যোগদান করেন।

নিহত সোলাইমান যশোর জেলার ঝুমঝুমপুর এলাকার দায়তলা গ্রামের মোদাচ্ছের আলী মণ্ডলের ছেলে।

কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন জানান,সোলাইমান সোমবার দুপুরে ডিউটিতে থাকাবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলিতে মারা যায়। গুলিটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়।

আরও পড়তে পারেন:

ঝিনাইদহে নিজের রাইফেলের গুলিতে কনস্টেবল নিহত রাজধানীতে জাল ভিসা-পাসপোর্টসহ একজন আটক

তিনি আরও জানান, এ সময় তিনি থানা ভবনের উপরে বিশ্রামে ছিলেন। গুলির শব্দ শুনে নিচে নেমে এসে দেখেন কনস্টেবল সোলাইমান গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার আকর্ষিকতায় তার সহকর্মীরা বোকা হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ডা. আজিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আজিজুর রহমান সাংবাদিকদের জানান,এটি আত্মহত্যা কিনা জানি না তবে, গান ইনজুরিতে তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, অসাবধানতাবশত নিজের গুলিতে সোলাইমান নামে এক কনস্টেল নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম