প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কথা বলে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

​বেনাপোল প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ০৩:৫০আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:৫০

বেনাপোল কাস্টমস হাউসের একটি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর নাম করে কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচার করেছে। এ জালিয়াতি ও চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউসের এক রাজস্ব কর্মকর্তাসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন-বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮),  ট্রাকের চালক মো. মহসিন আলী (৩৪) ও হেলপার মো. জাহিদ হাসান (২১)।

রবিবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে উদ্ধারকৃত এবং চেকপোস্ট কাস্টমসে যাত্রীদের কাছ থেকে সিজারকৃত পণ্য বেনাপোল কাস্টমস গোডাউনে রাখা হয়। সেসব মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাঠানোর নাম করে চুরি করে পাচারের সময় পণ্য চালানটি বেনাপোল বাজার থেকে আটক করে বিজিবি। আট জন বিজিবি সদস্যের সফল অভিযানে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি ট্রাকবোঝাই পণ্যের চালানটি আটক করা হয়েছে।

বিজিবি জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে একটি চক্র বিপুল পরিমাণ পণ্যের একটি চালান নিয়ে বেনাপোল বাজার পার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল দুর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়। ট্রাকে বিপুল পরিমাণ পণ্য পাওয়া যায়। উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মালামালের হিসাব ও বাজারমূল্য নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, মালামালগুলো বেনাপোল কাস্টমস হাউসের গোডাউন থেকে চুরি করে পাচার করা হচ্ছিল।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে কাস্টমসের এসব পণ্যবোঝাই একটি ট্রাকসহ তিন জনকে আটক করেছে। আটককৃত পণ্যের হিসাব এবং সিজারমূল্য নির্ধারণ ও আটকদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
পাঁচ জেলায় বিজিবি মোতায়েন
সীমান্ত থেকে সন্তানসহ বাড়ি যাননি সেই দম্পতি, আছেন কোথায়?
সর্বশেষ খবর
বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি আজ
বগুড়ার সেই তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি আজ
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৬)
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী বলে ছাড়িয়ে নিলো বিএনপি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
বিশ্বকাপে কোনও ফেভারিট নেই, পথটা কঠিন হবে: স্কালোনি
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা