মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় ছাত্রলীগের ৪ জন আটক

মোংলা প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১২:২৫ আপডেট : ২৪ জুন ২০২৬, ১২:২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় বাগেরহাটের মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি ব্যানার, দলের পতাকা ও প্রতিষ্ঠাবার্ষিকীর একটি জন্মদিনের কেক  উদ্ধার করা হয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপনের চেষ্টা করেছিলেন বলে নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- ছাত্রলীগের পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে হাসান শিকদার (৩০), মাদ্রাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) ও শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোথাও কোনও বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। সেই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, আওয়ামী লীগের দলীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ওই চার জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে থানায় মামলার পর বুধবার তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক