সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রাঘাতে বিজিবির দুই সদস্য আহত 

বেনাপোল প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ০৯:৫৭ আপডেট : ২৬ জুন ২০২৬, ০৯:৫৭

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রাঘাতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে শালকোনা বিওপিতে কর্মরত হাবিলদার কাবুলের নেতৃত্বে ৪ বিজিবি সদস্য সীমান্ত টহলে নারিকেলবাড়িয়া এলাকায় গেলে প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রাঘাতের শিকার হন। এ সময় দুই বিজিবি সদস্য আহত হন। 

আহত বিজিবি সদস্যরা হলেন- সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান। এর মধ্যে শফিউল আলমের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সাজেদুর রহমান সামান্য আহত হওয়ায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষতি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রাঘাত শুরু হয়। এ সময় সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় উক্ত ঘটনা ঘটে। বজ্রাঘাতের বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং দুই বিজিবি সদস্য আহত হওয়ায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এর মধ্যে সিপাহী শফিউল আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত বিজিবি সদস্য সিপাহী শফিউল আলমের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কর্তব্যরত চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এ ঘটনায় সীমান্ত এলাকায় দায়িত্বরত অন্য বিজিবি সদস্যদের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় জনসাধারণ ও সহকর্মীরা আহত বিজিবি সদস্য শফিউর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শালকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল কাদের বজ্রাঘাতে দুই বিজিবি সদস্য আহতের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিয়মিত চিকিৎসা চলছে। বর্তমানে তারা ভালো আছেন।

/এফআর/
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি