রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ব্যবসায়ী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১৭:২২ আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭:২২

কুষ্টিয়ার মিরপুরে রিপন কাজী (২৫) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুরের তালতলা সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলের পাশে একটি ইট পড়েছিল।

নিহত রিপন মিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার ‘রিপন স্টোর’ মুদি দোকানের মালিক ও একই এলাকার আলম কাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কারও মারধরে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণে মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নিজ দোকান থেকে একটু দূরে রিপন কাজীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থলে একটি ইট পাওয়া গেছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/ 
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক