কারাগারে আসার একমাসও হয়নি, যেভাবে জেল থেকে পালালো আসামি

খুলনা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ০৮:২১আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:২১

খুলনা জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যাওয়া সেই হাজতি ইমন মাঝিকে (৩০) দুই ঘণ্টার মাথায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে এ আসামি পালিয়ে যান। এরপর কারারক্ষীরাই তৎপর হয়ে লবণচরা এলাকা থেকে পৌনে ৭টার দিকে তাকে গ্রেফতার করে। রাত সাড়ে ৮টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়।

খুলনা কারাগারের সুপার আবু ছায়েম বলেন, ইমন পালিয়ে যাওয়ার পর কারারক্ষীরাই লবণচরার তার বাসভবন এলাকায় যায়। সেখানে তাকে বাড়িতে প্রবেশের আগেই ধরে ফেলে।

তিনি বলেন, মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেফতার হয়ে গত ১৩ জুন থেকে ইমন খুলনা কারাগারে রয়েছে। সে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা মোড়ের জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে খুলনা আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায় ইমন। বিষয়টি কারারক্ষীরা দেখেছেন ও কারাগারের সিসি ফুটেজে ধরা পড়েছে।

খুলনা কারা সুপার বলেন, পালিয়ে যাওয়া আসামি ইমন মাঝিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়। একইসঙ্গে কারারক্ষীরাও তাকে ধরতে তৎপর হয়। এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লাখ টাকা চুরির পর একই কাজ করতে গিয়ে ধরা পড়লো শিশুটি
কিশোরকে হত্যার পর মোবাইল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সর্বশেষ খবর
‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি উৎসবে শিক্ষার্থীরা
ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি উৎসবে শিক্ষার্থীরা
৯০ শতাংশ প্রাপ্তবয়স্কই ভুগছেন এই সিনড্রোমে, অথচ নামই শোনেননি কেউ
৯০ শতাংশ প্রাপ্তবয়স্কই ভুগছেন এই সিনড্রোমে, অথচ নামই শোনেননি কেউ
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ