নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কেটে দিলেন স্কুল সভাপতি

ঝিনাইদহ প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ০৯:১০আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:১০

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোরপূর্বক চুল কেটে দিয়েছেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি। এ নিয়ে সভাপতি ও অভিভাবকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশিদ শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষে ডেকে আনেন। এরপর বাইরে থেকে নাপিত এনে শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষার্থীদের জোর করে চুল কাটানো শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা পরে হাতাহাতি ও হট্টগোলে রূপ নেয়।

ভুক্তভোগী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফিন হোসেন বলে, ‘আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে জোরপূর্বক চুল কেটে দেওয়া হয়েছে।’

আরেক শিক্ষার্থী সাকিন হোসেন বলে, ‘পাশের বাজার থেকে নাপিত ডেকে এনে আমাদের চুল কেটে দেওয়া হয়েছে।’

এক শিক্ষার্থীর বাবা আব্দুল মালেক মোল্লা বলেন, ‘সভাপতি এই কাজটি ঠিক করেননি। তিনি অতি–কর্তৃত্ব দেখিয়েছেন। এই ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশিদ বলেন, ‘গতকাল (বুধবার) অভিভাবকদের ডেকে একটি মিটিং করা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, যারা এলোমেলো চুল রাখে, তাদের সবার সুন্দর করে চুল কেটে দেওয়া হবে এবং যারা বিভিন্ন অসঙ্গতিপূর্ণ লেখাযুক্ত ফেস মাস্ক পরে আসে, সেটিও বন্ধ করা হবে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ীই এটি করা হয়েছে। আমি স্কুলের ভালোর জন্যই কাজটি করেছি।’

হাতাহাতির বিষয়ে তিনি দাবি করেন, একজন অভিভাবক এসে মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন।

এ বিষয়ে কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যা মোটেও কাম্য ছিল না। তবে সভাপতি মহোদয় মূলত ভালো উদ্দেশ্য নিয়েই উদ্যোগটি নিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।’

ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানের বলেন, ‘আমি বিষয়টা সম্পর্কে আগে অবগত ছিলাম না। আপনাদের মাধ্যমে যেহেতু বিষয়টা জানলাম, তাই তদন্ত করে দেখছি। তবে শিক্ষার্থীদের জোর করে চুল কেটে দেওয়ার কোনও সুযোগ নেই।’

/এফআর/
সম্পর্কিত
কারাগারে আসার একমাসও হয়নি, যেভাবে জেল থেকে পালালো আসামি
কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি, দাঁড়িয়ে থেকে দেখলেন কারারক্ষীরা
পুলিশের কারও নাম-পদবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করলে ব্যবস্থা
সর্বশেষ খবর
মামদানির কার্যালয়ের সঙ্গে ইরানের বৈঠক আটকালো মার্কিন প্রশাসন
মামদানির কার্যালয়ের সঙ্গে ইরানের বৈঠক আটকালো মার্কিন প্রশাসন
উন্নয়নকেন্দ্র থেকে বের হয়ে শিশুরা যাতে আবার অপরাধে না জড়ায়: সমাজকল্যাণমন্ত্রী
উন্নয়নকেন্দ্র থেকে বের হয়ে শিশুরা যাতে আবার অপরাধে না জড়ায়: সমাজকল্যাণমন্ত্রী
বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি
বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের যে নির্দেশনা দিলো প্রশাসন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের যে নির্দেশনা দিলো প্রশাসন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’