কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে হত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১৩:০৬ আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৩:০৬

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন ও আব্দুল শেখ নামের দুই জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন ও আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে স্থানীয় সামিরুল গ্রুপের একদল অস্ত্রধারী সন্ত্রাসী দেবীনগর এলাকার ফারুক ও আব্দুল শেখের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আহত হন মুল্লুক মণ্ডল নামে আরও একজন। আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও আব্দুল শেখকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, দুই জনের লাশ মর্গে রয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ বিষয়ে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মাদক নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জেনেছি।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক