প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার ৬

যশোর প্রতিনিধি 
১৮ জুলাই ২০২৬, ২১:১২ আপডেট : ১৮ জুলাই ২০২৬, ২১:১২

যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই প্রেমিকা স্থানীয় একটি জুট মিলের শ্রমিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইকচালক বাদী হয়ে ছয় জনের নামসহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ ও চাঁদা দাবির মামলা করেন। এই মামলায় এজাহারভুক্ত ছয় জনকে রাতেই গ্রেফতার করে পুলিশ। তারা হলো- অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী (৩০), একই গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে হাসান মোড়ল (৩৮), মৃত বাকি সরদারের ছেলে সাজ্জাদ সরদার (৩৮), নূর মোহাম্মদ ওরফে আপন খানের ছেলে সাজিদ হোসেন (২৪), মৃত আমজেদ গাজীর ছেলে মামুন গাজী (৪১) ও মৃত সাত্তার মোল্যার ছেলে শফিক মোল্যা (৪৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাদী তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে এজাহারনামীয় ছয় জনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ইজিবাইক থামিয়ে তাকে মারপিট করে প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয়। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামাদের সহযোগিতায় তার প্রেমিকাকে ধর্ষণ করে। ন্যায়বিচার পাওয়ার আশায় ছয় জনের নামসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ ও চাঁদা দাবির মামলা করেন বাদী।

শনিবার বিকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এএম/ 
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক