নড়াইলে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর

নড়াইল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ১৪:০১আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৪:০৩

নড়াইলে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতানের (ঘোড়া প্রতীক) তুলারামপুর বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০ দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় বুধবার সকাল ৯টার দিকে তুলারামপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন টিপু সুলতানের সমর্থকরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টিপু সুলতান অভিযোগ করে বলেন, তার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদের সমর্থকরা আমার নির্বাচনি প্রচার কেন্দ্রের ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এছাড়া বেনাহাটি এলাকায় আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। তবে, বুলবুল আহমেদের সমর্থকরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়তে পারেন: গাড়িতে পুলিশের রেকার লাগানোর ফাঁকে অপহৃত হন দৃক কর্মকর্তা!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম