মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী

বাগেরহাট প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ২৩:৪২আপডেট : ২১ জুলাই ২০২৬, ২৩:৪২

বাগেরহাটে মিছিল করার সময় আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের আটক করে।

তারা হলেন- মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. লিটন চাপরাশি (২২), গুলিশাখালী গ্রামের আমির হাওলাদারের ছেলে আব্দুল কাইয়ুম (২১), গুয়াতলা গ্রামের মো. হায়দার ফকিরের শাহিন ফকির, মিলন তালুকদারের ছেলে নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), আলমগীর হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩৩) বারুইখালী গ্রামের মাতালেব ব্যাপারীর ছেলে শামিম হোসেন ও আব্দুল বারেক খানের ছেলে নাজমুল হাসান (১৯), পায়লাতলা গ্রামের আল আমিন মোল্লার ছেলে রাতিন ইসলাম হৃদয় (১৯), শ্লোমবাড়িয়া গ্রামের খালিল শেখের ছেলে সিরাজ শেখ ওরফে ফিরোজ (১৯), আলী খানের ছেলে আরিফুল ইসলাম (১৯), মিজানুর রহমানের ছেলে রিয়াদ শেখ (১৯), আবুল হাসান খানের ছেলে হাবিবুল্লা খান (১৯), মধ্য বিষারিঘাটা গ্রামের মন্টু হাওলাদারের ছেলে মাহিম হাওলাদার (১৯), সেজদারবাড়ি গ্রামের জগন্নাথ মালির ছেলে মেঘনাথ মালি, বহরবুনিয়া গ্রামের বাহাদুর খানের ছেলে সদমিন ফাহিম (২০), গাবতলা গ্রামের আজিজ তালুকদারের ছেলে রাব্বি তালুকদার ও বরগুনা সদরের ফুলঝুরি পাতাকাটা গ্রামের লিটু মালির ছেলে অংকুর মালি।

পুলিশ জানায়, ভোরে ৪০-৪৫ জনের একটি দল রেলরোড এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। বিকালে আটক ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলের সময় ১৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/এএম/ 
সম্পর্কিত
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত