স্ত্রীসহ খুবির ক্যান্টিনকর্মীর নামে মামলা, ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষকর্মী নিষিদ্ধ

খুলনা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ০৮:৫০আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৫০

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ২৪ হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসান (২৪) ও তার স্ত্রী রুপা মণির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে জেলার হরিণটানা থানায় এ মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

এর আগে খুলনা ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে আটক করেন শিক্ষার্থীরা। বুধবার ২২ জুলাই দিনগত রাত ৯টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার সভা অনুষ্ঠিত হয়। এ সব সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত রাখা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইমাম হাসান ও রুপা মণির বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও ধারণের ঘটনার সুষ্ঠু তদন্তে হল প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া অভিযুক্ত ব্যক্তি পরিচালিত হল ক্যান্টিনের বরাদ্দ বাতিল এবং হলের ভেতরে কর্মচারীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়। অপরাজিতা ও বিজয়-২৪ ছাত্রী হলের ক্যান্টিন পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়ন এবং এই দুই ছাত্রী হলের ক্যান্টিনে কোনও পুরুষ কর্মী কাজ করতে পারবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় যৌন হয়রানির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পর্কে জানানো হয়। কমিটি দুটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও জানায়।

এছাড়াও সভায় উপস্থিত ডিসিপ্লিন প্রধানরা এবং ছাত্র বিষয়ক পরিচালকের দফতর চলতি টার্মে রেজিস্ট্রশনের সময় বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ৪ আগস্ট পর্যন্ত জরিমানা ছাড়া রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়। এছাড়া আগামী ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত জরিমানাসহ রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে বলেও উল্লেখ করা হয়।

/আরকে/
সম্পর্কিত
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
বাবাকে হত্যার মামলায় মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বশেষ খবর
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর