সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এরই মধ্যে বনের ১০ একর এলাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা গাজী মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম আগুন লাগার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণ করতে তিন সদস্যের কমিটি করেছেন। কমিটির প্রধান করা হয়েছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে। তবে তাৎক্ষণিকভাবে দুই সদস্যের নাম ঘোষণা করা হয়নি। কমিটিকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়তে পারেন: পহেলা বৈশাখে ডিএমপির মিষ্টি প্রত্যাখ্যানের আহ্বান
এর আগে, গত ২৭ মার্চ সুন্দরবনের নাংলি ক্যাম্প এলাকায় আগুন লেগে এক একর বনভূমি পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি ৩ এপ্রিল বিভাগীয় বন কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
/এমও/








