অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ২২:৫৫ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ২২:৫৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে অনলাইন ক্যাসিনো চক্রের মাস্টারমাইন্ড ও এজেন্ট হিসেবে পরিচিত ওয়াসিম হালদারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইবার নিরাপত্তা আইনের মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল কোমরপুর গ্রামের একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

ডিবি পুলিশ জানায়, ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা বলেন, ‘আদালতে বিচারাধীন মুজিবনগর থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনও সাইবার অপরাধের তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে সাইবার আইনে মামলা করা হবে। অন্যথায় তাকে আগের মামলায় আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও বলেন, ‘এর আগে বিভিন্ন তথ্যে-উপাত্তে উঠে এসেছিল ওয়াসিম হালদার বাংলাদেশের প্রথমদিকের অনলাইন ক্যাসিনোর এজেন্টদের অন্যতম একজন। তিনি শুধু বাংলাদেশেই নয়, ভারতেও অনলাইন ক্যাসিনোর এজেন্ট নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে সম্পৃক্ত।’

/এএম/ 
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক