মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ আগস্ট ২০২৬, ১১:৪৪ আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১১:৪৪

মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪ টায় ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবি’র প্রতিরোধে ব্যর্থ হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফ-এর ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ জন মহিলাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির প্রতিরোধের ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, তারা সীমান্তে অবস্থান করছেন। কোনও ভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না। বর্তমানে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাদের পুশইনের চেষ্টা করেছিলেন তারা বর্তমানে কাঁটাতারের কাছেই অবস্থান করছে বলে তারা দেখতে পাচ্ছেন। তবে বিজিবির সঙ্গে গ্রামবাসিও প্রস্তুত রয়েছে। কোনও ভাবেই পুশইন করতে দেবেনা গ্রামবাসী।

/এনআই/
সম্পর্কিত
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত