লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত: ছাত্রদল নেতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ১০:৪৮ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৮

দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে সমস্যার কারণ ও সমাধান বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

বুধবার (১৩ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে মোমিন মালিতা লিখেছেন, ‘লোডশেডিং যে পর্যায়ে পৌঁছে গেছে, তার কারণ থাকতেই পারে। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের উচিত সমস্যার কারণ ও তা সমাধানের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া। মনে রাখতে হবে, এটা পরিবর্তিত বাংলাদেশ, দায় এড়ানোর সুযোগ নেই।’

তার এই পোস্টের পর বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। বিশেষ করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের একজন পদধারী নেতার পক্ষ থেকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দাবি করায় বিষয়টি যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি সাধারণ মানুষ প্রশংসাও করছেন।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক