পাড়ে জামা-জুতা দেখে পুকুরে তল্লাশি, সিঁড়ির নিচে মিললো দুই বোনসহ ৩ লাশ

যশোর প্রতিনিধি  
১৪ আগস্ট ২০২৬, ১৯:১০ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৯:১০

যশোরের বাঘারপাড়ায় লুকিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই বোনও রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো- জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলী মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)। একসঙ্গে তিন শিশুর মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ দিন মাগরিবের নামাজের পর তিন শিশুর পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে ওই তিন শিশু খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে তারা। গোসলে নামার আগে তারা কেউ বাড়িতে জানায়নি। পুকুরটি বেশ গভীর হওয়ায় একে একে তিনজনই পানিতে তলিয়ে যায়। দুপুরের খাবারের সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তিন শিশুকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরটির সিঁড়ির সামনে শিশুদের জুতা, জামা দেখে পুকুরে তল্লাশি শুরু করলে পুকুরের সিঁড়ির নিচে তাদের ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের প্রতিবেশী চাচা মাহবুর রহমান জানান, তারা নিয়মিত পুকুরে গোসল করে না। পুকুরের পাশেই শিশুরা খেলা করছিল। খেলা শেষে হঠাৎ তারা পুকুরটিতে নামে। ওই পুকুরটিতে লোকজন কম যায়। যারা গোসল করতে যায়, তারা গোসল করে চলে যায়। এই কারণে কারও চোখে পড়েনি।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হুসাইন বলেন, শিশুরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। শিশুর পরিবারগুলো অত্যন্ত দরিদ্র। ময়নাতদন্ত ছাড়াই তিন শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুর পরিবারদের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, পুকুরটি মৃত শিশু ফাহিমাদের। সেটি এক রকমের পরিত্যক্ত ছিল। শুকনা মৌসুমে পুকুরটি পানি না থাকলেও বর্ষায় সেটি কানায় কানায় ভরে যায়। নিহত তিন শিশুর কেউই সাঁতার জানতো না। তারা কাউকে কিছু না জানিয়েই গোসল করতে নেমেছিল। পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

/এফআর/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক